নিউইয়র্ক ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের দুরন্ত কীর্তিতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল

  • আপডেটের সময় : ০২:০৭:০৬ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লা লিগায় দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল করার দিনে ভ্যালেন্সিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্টে পৌঁছেছে রিয়াল, যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা।

শনিবার (৭ নভেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। প্রথমার্ধেই ফেদেরিকো ভালভার্দে ও আরদা গুলারের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন কিলিয়ান এমবাপ্পে।

টানা চতুর্থ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট এখন দলটির। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অবশ্য দুইয়ে রয়েছে তারা।

ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের ২৮ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিক প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে এলে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান উরুগুইয়ান মিডফিল্ডার। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরদা গুলের। জুড বেলিংহামের বাড়ানো বল ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে চলে এলে ছয় গজ দূর থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন তুরস্কের এই তরুণ তারকা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রিয়ালের হাতে। ৭৫ মিনিটে তৃতীয় গোলে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। গুলারের পাস পেয়ে তিনি গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান। যা চলতি লা লিগায় তার ১৩তম গোল। ১৫ গোল নিয়ে সামনে আছেন কেবল বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনিয়া।

গুলার চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন। তিন গোলে পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার হোসে গায়া। যদিও এরপর আর ব্যবধান বাড়েনি। লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের ১২ ম্যাচে ৩০ পয়েন্ট।

এই জয়ে লিগে ১২ ম্যাচে সপ্তমবার হারের মুখ দেখল ভ্যালেন্সিয়া। ১৯তম স্থানে থাকা দলটির পয়েন্ট ১১।

অপরদিকে ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৩০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে বার্সেলোনা। তবে রোববার তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে বার্সেলোনা আবার রিয়ালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এমবাপ্পের দুরন্ত কীর্তিতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল

আপডেটের সময় : ০২:০৭:০৬ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬