নিউইয়র্ক ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তোসের নতুন প্রধান নির্বাহী হলেন নেইমারের বাবা

  • আপডেটের সময় : ০২:০৯:১০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ক্লাব সান্তোসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। শুক্রবার (৬ নভেম্বর) ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

ছেলের ক্যারিয়ার পরিচালনায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন নেইমার সিনিয়র। তিনি এনআর স্পোর্টসের প্রতিষ্ঠাতা। এই এজেন্সির কাছে সান্তোসের ফরোয়ার্ড নেইমারের নাম ও ছবির স্বত্ব রয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকবে। তবে আগামী মাসে সান্তোসের সভাপতি মার্সেলো তেইশেইরা পুনঃনির্বাচিত হলে নেইমার সিনিয়র এই পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন নিয়োগের ঘোষণা দিয়ে তেইশেইরা বলেন, ক্লাবের অবস্থার উন্নতি এবং ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সান্তোসের পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিদিন বিভিন্ন সমাধান ও বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন ‘নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান এই প্রক্রিয়ায় আরও একটি পদক্ষেপ। তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারব এবং সম্মিলিতভাবে আরও শক্তিশালী একটি ক্লাব গড়ে তুলতে পারব বলে আশাবাদী।’

ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বর্তমানে নবম স্থানে রয়েছে সান্তোস। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সান্তোসের নতুন প্রধান নির্বাহী হলেন নেইমারের বাবা

আপডেটের সময় : ০২:০৯:১০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬