নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

  • আপডেটের সময় : ১২:০৪:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে জোহানেসবার্গে প্রথম টেস্টে খেলতে পারবেন না গতিময় পেসার এনরিখ নরকিয়া। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে স্বাগতিকেরা।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল নরকিয়াকে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় টেস্টের শুরুতে পাওয়া চোটের কারণে পুরো ম্যাচ শেষ করতে পারেননি তিনি। সেই চোটের পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড।

দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, ‘টেস্ট চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, চোট ততটা খারাপ ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া।’

১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়ানে। ওই ম্যাচেই নরকিয়াকে ফেরানোর লক্ষ্য স্বাগতিকদের।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

আপডেটের সময় : ১২:০৪:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬