নিউইয়র্ক ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

  • আপডেটের সময় : ০৭:০২:১৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হাফটাইম বিরতি নিয়ে চলা জল্পনার অবসান ঘটালো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে যে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছিল যে, তারকা শিল্পীদের পারফরম্যান্সের কারণে বিরতি ২৫ মিনিট বা তার বেশি হতে পারে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রচলিত ১৫ মিনিটের সঙ্গে অতিরিক্ত মাত্র দুই মিনিট যোগ করা হয়েছে। এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট ব্যয় হবে জমকালো সঙ্গীত পরিবেশনায়, যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবার। বাকি ৬ মিনিটে মঞ্চ স্থাপন, অপসারণ এবং মাঠের ঘাসের যত্নের কাজ সম্পন্ন হবে।

এর আগে মাঠের ঘাস শুষ্ক ও ধীরগতির হওয়া নিয়ে স্পেন উদ্বেগ প্রকাশ করেছিল, যার পরিপ্রেক্ষিতে বিরতির সময়েই মাঠে পানি ছিটিয়ে ঘাসের অবস্থা ঠিক রাখার পরিকল্পনা করেছে ফিফা।

অন্যদিকে, তীব্র গরমের কথা মাথায় রেখে বিশ্বকাপের চলমান ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম ফাইনালেও বহাল থাকছে। অর্থাৎ, প্রতিটি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক পাবেন খেলোয়াড়রা।

মূলত সময়সীমা ও পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই সূচি নির্ধারণ করেছে ফিফা, যাতে ফাইনালের মূল লড়াইয়ে কোনো দীর্ঘসূত্রতা তৈরি না হয়। ফুটবল প্রেমীরা এখন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পারফরম্যান্স এবং মাঠের লড়াই—উভয়ের জন্যই অধীর অপেক্ষায় রয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা

আপডেটের সময় : ০৭:০২:১৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬