নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাফুফের নাটক

  • আপডেটের সময় : ০১:২৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গত সাফে বাংলাদেশ সেমিফাইনালে বিদায় নিয়েছিল। এবারের সাফেও সেমিফাইনালে বিদায় নেয় বাংলাদেশ। অথচ এবারের সাফে হামজা চৌধুরী, সামিত সোম, ফারহান আলী, ফাহমিদুল ইসলামসহ অন্তত ৮ জন বংশোদ্ভূত ফুটবলার খেলেছে। এত শক্তি নিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সাফ স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। ২৩ বছর অপেক্ষার সময়গুলো নষ্ট করে করে দেওয়া হয়েছে। কেন এমনটা হলো, কোথায় গলদ ছিল, কেন লজ্জার ব্যর্থতা আবারও।

এসব নিয়ে দেশের ফুটবল বিশেষজ্ঞরা সোচ্চার। সবাই বলছেন দোষ কোথায়, ভুল কোথায়। বাফুফে সব জেনেশুনেও যেন বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না। যেভাবে সাফে ব্যর্থ হয়েছে তাতে কোচের চাকরিটাই থাকার কথা না। অথবা কোচের ব্যর্থতা না থাকতে পারে। কোথায় ব্যর্থতা সেটা বুঝতে আরও সময় নিচ্ছে বাফুফে। কোচকে রাখা হবে কি হবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

১৪ নভেম্বর সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এখনো সাফের ব্যর্থতা নিয়ে সমালোচনা থেমে নেই। সেমিফাইনালের ৭ দিন পর বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভায় বসল, মনে পড়ল কোথায় কী হয়েছে। আধা ঘণ্টার মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ থাকবেন, নাকি থাকবেন না-সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে সভা শেষে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু। কোচের কথা শুনেছেন কমিটির কর্মকর্তারা। রীতিমতো জেরা করা হয়েছে। কমিটি ধরে নিয়েছে কোচের ব্যর্থতায় সাফের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। 

কোচকে কমিটির কর্মকর্তারা প্রশ্ন করেছেন। প্রতিটা প্রশ্নের জবাব দিয়েছেন। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সভা শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোচকে কী কী প্রশ্ন করা হয়েছে সেটি তিনি প্রকাশ করেননি। তবে সভা সূত্রে জানা গেছে কোচের প্লেয়ার সিলেকশন থেকে শুরু একাদশ গঠন, খেলোয়াড় চেঞ্জিং, হামজা চৌধুরী ক্লান্ত ছিল, তাকে কেন শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ম্যাচ খেলানো হলো।

কোচ সবার প্রশ্নের জবাব দিয়েছেন। কোচের বক্তব্য শেষ হয়ে গেলে তাকে বিদায় দেওয়া হয়। বাবুর কথার সূত্র ধরে জানা গেছে কোচের ব্যাপারে অসন্তোষ রয়েছে। কিছু কিছু বিষয় নিয়ে আপত্তি থাকলেও এগুলোকে খুব বেশি বড় করে দেখার প্রয়োজন নেই। কোচকে রাখার পক্ষেই রয়েছে বাফুফে। তবে তারা আরও একটু সময় নিতে চাইছে। 

বিষয়টা বাফুফের সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। বাফুফে সভাপতিকে আগেও বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। কোনো জটিলতা সৃষ্টি হলে একটা মিটিং হয়, তার পর বলা হয় বিষয়টি বাফুফে সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখানেই বিষয়টি হারিয়ে যায়। 

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ ফুটবলে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের পর সেই রাতেই দুই ফুটবলার নাইট ক্লাবে গিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছিল-আজ পর্যন্ত সেটি সুরাহা হয়নি। বাফুফের সভাপতি দায়িত্ব নিয়েছিলেন। এরকম একাধিক বিষয় তার ওপর দায়িত্ব দেওয়া হলেও ব্যস্ততায় তিনি হয়তো ভুলে যান। 

এবারও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন কোচ ইস্যুতে সভাপতি দেখবেন। কোচকে যদি বাদ দিতে হয় তাহলে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবে বাফুফে। বাদ দেওয়ার মতো আলোচনা হয়নি। বাবু বলেন, ‘যেটা করলে দেশের ফুটবলের জন্য ভালো হবে সেটাই করা হবে।’ তিনি বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি একটা মিটিং করব। সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করব।’

সাফ থেকে বিদায় নেওয়ার পর কোচ থমাস ঢুলি বিভিন্ন সংবাদমাধ্যমে কথা বলছেন। সাফের ব্যর্থতায় খেলোয়াড়ের ওপর দায় দিচ্ছেন। এটি নিয়ে কথা হয়েছে কালকের সভায়। এ বিষয়টি দেখার জন্য বাফুফের টেকনিক্যাল কমিটি চেয়ারম্যানকে বলা হয়েছে। তিনি বিষয়টি দেখবেন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, সত্যজিত দাস রুপু, ছাইদ হাসান কানন, আমের খান, ইমতিয়াজ হামিদ সবুজ, মঞ্জুরুল ইসলাম সভায় ছিলেন, অনলাইনে ইমরুল হাসান থাকলেও পরে তিনি ছিলেন না বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু।

গতকাল ন্যাশনাল টিমস কমিটির সভায় সিদ্ধান্ত হয় জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন সাফের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি হওয়ায় তাকে মাঠের বাইরে থাকতে হবে। যতদিন খেলতে না পারবেন তার চিকিৎসাসহ সব ব্যয়ভার বহন করবে বাফুফে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাফুফের নাটক

আপডেটের সময় : ০১:২৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬