নিউইয়র্ক ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোড়ালির চোটে অস্ত্রোপচার, তিন মাস মাঠের বাইরে হ্যারি কেইন

  • আপডেটের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনকে। সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। তবে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বায়ার্ন।

যদিও জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকা ফুটবলারকে।শুক্রবার বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২০ মিনিটের মাথায় গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কেইন। পরদিন শনিবার এক বিবৃতিতে বায়ার্ন জানায়, কোলনের বিপক্ষে ম্যাচে বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কেইনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

চোটে পড়ে হতাশা প্রকাশ করেছেন কেইন নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘জীবনের উত্থান-পতন! এই চোটে আমি অবশ্যই খুব হতাশ। তবে বরাবরের মতোই, এটি ঘুরে দাঁড়ানোর এবং ২০২৭ সালের দিকে আরও ভালো করার একটি সুযোগ। আমি নতুন উদ্যমে ফিরে আসব এবং মৌসুমের গুরুত্বপূর্ণ শেষ অংশের জন্য প্রস্তুত থাকব।’ 

এদিকে একই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসের অবস্থাও জানিয়েছে বায়ার্ন। তার পায়ে আঘাতজনিত কালশিটে পড়েছে। আগামী কয়েক দিন তার চিকিৎসা চলবে। কোলনের বিপক্ষে ড্রয়ের পর ২২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার নিচের দিকে রয়েছে কোলন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গোড়ালির চোটে অস্ত্রোপচার, তিন মাস মাঠের বাইরে হ্যারি কেইন

আপডেটের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬