নিউইয়র্ক ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

  • আপডেটের সময় : ০৫:০৬:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যান আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। তবে আর্জেন্টিনা ও স্পেনের বাকি ফুটবলাররা স্বাভাবিক নিয়মেই তাকে শুভেচ্ছা জানান।

রোমেরোর ট্রাম্পের সঙ্গে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি ট্রাম্পের আগে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলান। তবে ট্রাম্পকে এড়িয়ে যান।

ট্রাম্প শুধু খেলোয়াড়দের পদকই তুলে দেননি, হাত মিলিয়ে ও কারও কারও সঙ্গে কথা বলে শুভেচ্ছাও জানান। এরপর ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন। ট্রফি দেওয়ার পর যখন উদ্‌যাপন শুরু হয়, তখনো মার্কিন প্রেসিডেন্ট মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। ফলে চ্যাম্পিয়ন দলের ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক ছবিতে তিনিও ফ্রেমবন্দী হয়ে যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্পের এ উপস্থিতি অবশ্য আকস্মিক ছিল না। গত ২৩ জুন ফিফা সভাপতি জানান যে তারা দুজন মিলে যৌথভাবে ট্রফি তুলে দেবেন। আগের আসরগুলোতে এ দায়িত্ব মূলত ফিফা সভাপতির একার থাকত। ট্রাম্পের পুরস্কার তুলে দেওয়া অনেকেই পছন্দ করেননি। সে কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি মাঠে প্রবেশ করতেই গ্যালারি থেকে দুয়োধ্বনি আসা শুরু করে।

এবারের বিশ্বকাপে এই প্রথম মাঠে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে টুর্নামেন্টজুড়েই বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন তিনি। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প। পরে শাস্তি স্থগিত হওয়ায় তার হস্তক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনাটি এবারের বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: সাংবাদিক জুলকারনাইন সায়ের

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

আপডেটের সময় : ০৫:০৬:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬