নিউইয়র্ক ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস, চারবারের রেকর্ডধারী ব্রাজিল

  • আপডেটের সময় : ০৬:৩৭:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মতো বড় মঞ্চে শিরোপার লড়াইয়ে যখন উত্তেজনা তুঙ্গে থাকে, তখন খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সেরা আচরণ ও শৃঙ্খলার পরিচয় দিয়ে এবার ফিফার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা এবং মাঠে ইতিবাচক আচরণের জন্য যে দল সবচেয়ে ভালো রেকর্ড ধরে রাখে, তাদেরই দেওয়া হয় এই সম্মানজনক পুরস্কার।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছিল। তবে শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় ডাচরা।

টুর্নামেন্টে চার ম্যাচ খেলেও নেদারল্যান্ডসের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেননি। পুরো আসরে তাদের হলুদ কার্ডের সংখ্যা ছিল মাত্র তিনটি।

বিশ্বকাপের ইতিহাসে এটাই নেদারল্যান্ডসের প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। অন্যদিকে সর্বোচ্চ চারবার এই পুরস্কার জয়ের রেকর্ড রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয়ী দল

২০২৬: নেদারল্যান্ডস
২০২২: ইংল্যান্ড
২০১৮: স্পেন
২০১৪: কলম্বিয়া
২০১০: স্পেন
২০০৬: ব্রাজিল ও স্পেন
২০০২: বেলজিয়াম
১৯৯৮: ইংল্যান্ড ও ফ্রান্স
১৯৯৪: ব্রাজিল
১৯৯০: ইংল্যান্ড
১৯৮৬: ব্রাজিল
১৯৮২: ব্রাজিল
১৯৭৮: আর্জেন্টিনা
১৯৭৪: পশ্চিম জার্মানি
১৯৭০: পেরু

সূত্র: ইএসপিএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রথমবার বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস, চারবারের রেকর্ডধারী ব্রাজিল

আপডেটের সময় : ০৬:৩৭:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬