নিউইয়র্ক ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর

  • আপডেটের সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত এই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে এই আসর।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবকটি সদস্য দেশই এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। বিগত বছরগুলোতে অঞ্চলের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই আসর।’

আয়োজক বাংলাদেশকে নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর

আপডেটের সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬