নিউইয়র্ক ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। গত শনিবার (১৫ আগস্ট) জ্যাকসন হাইটসের ৩৭-২২, ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। এরপর দুপুর ১টা থেকে রক্তদান কর্মসূচি এবং বিকেল ৩টা থেকে খাবার, জায়নামাজ ও তাজা আমের জুস বিতরণ শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে পাঁচটি গরু জবাই করা হয় এবং প্রায় দেড় হাজার মানুষের মধ্যে খাবার ও তবারক বিতরণ করা হয়। এছাড়া প্রধান সমন্বয়ক শাহ জে চৌধুরী জানান, রক্তদান কর্মসূচিতে প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া। সঞ্চালনা করেন শাহ নেওয়াজ। এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, আহ্বায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজী, চেয়ারম্যান রেদোয়ানুল হক, প্রধান সমন্বয়ক শাহ জে চৌধুরী এবং শিশু সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ কণ্ঠস্বর হুমায়ুন কবির ঢালী।

বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও জাতির ইতিহাস ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন পৃষ্ঠপোষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিল গোল্ডেন এইজ হোম কেয়ার, এন ওয়াই হোম কেয়ার, ডেরা রেস্টুরেন্ট, প্রিমিয়াম সুইটসসহ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। প্রবাসে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে এবং কমিউনিটির মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সার্বিয়া থেকে পোল্যান্ড যাওয়া পর্যটকবাহী বাস হাঙ্গেরিতে উল্টে ১২ জন নিহত

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতীয় শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর কর্মসূচি পালিত

আপডেটের সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬