নিউইয়র্ক ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট কাটাতে আগামী মাসের মধ্যেই তৃতীয় ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। যার ফলাফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে জানান তিনি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৈরি পোশাক খাতের বিভিন্ন সংকট ও সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে শিল্পকারখানায় তীব্র জ্বালানি সংকট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট ব্যবসায় কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়ে সমাধান চেয়েছি। 

তিনি বলেন, আসন্ন এলডিসি গ্র্যাজুয়েশনকে (স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ) সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো প্রধান রপ্তানি বাজারে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (এফটিএ) স্বাক্ষরের জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল রাখা এবং পোশাক রপ্তানিতে প্রণোদনার হার বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, এমন প্রশ্নে বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, জ্বালানি সংকট এক বছরের মধ্যে কিছুটা কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি সমস্যা সমাধানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা আগামী এক-দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে এবং আগামী মাসের মধ্যে আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত হবে। 

বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, পোশাক খাতের সমস্যাগুলোর মধ্যে কোনগুলো এনবিআর এবং কোনগুলো বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত, তা সুনির্দিষ্টভাবে লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের সুপারিশ দেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে বলে প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, যোগ করেন বিজিএমইএ প্রেসিডেন্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬