নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও আইপিএলের দুয়ারে মোস্তাফিজ, শূন্যস্থান পূরণের নিলামে সাত বাংলাদেশি

  • আপডেটের সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এক বছর আগে আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপির ডাক উঠেছিল মোস্তাফিজের। কিন্তু নানা নাটকীয়তার সেই ডাকে মাঠে নামা হয়নি। এবার সেই দরজাতেই আবার কড়া নাড়ছেন কাটার মাস্টার। সঙ্গে আছেন আরও ছয় বাংলাদেশি। ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে ২০২৭ আইপিএলের মিনি নিলাম। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী- মোস্তাফিজের সঙ্গে নিলামে নাম লিখিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়। বিসিবির এক কর্মকর্তার ভাষ্য-নিলামে আগ্রহী ক্রিকেটারদের নাম চেয়ে ইমেইল পাঠিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ তালিকাসহ ফিরতি মেইল দেয়। বাকি প্রক্রিয়া সারেন ক্রিকেটাররা নিজেরাই। নিবন্ধনের শেষ দিন ১৭ নভেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর।

আগের কাহিনি ভোলার নয়। গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের লড়াইয়ে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৫ লাখ টাকা। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের এই পেসার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি হয়ে ওঠেন। 

কিন্তু জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা তাকে ছেড়ে দেয়, বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও পায়। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। এর জের ধরে নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরানোর আবেদন আইসিসি নাকচ করলে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয়। বছর ঘুরতেই সেই তিক্ততা ম্লান হয়েছে।

আইপিএলে ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত আট আসর খেলেছেন মোস্তাফিজ। ৬০ ম্যাচে ৬৫ উইকেট, ইকোনমি ৮.১৩। খেলেছেন রাজস্থান রয়‍্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসে। প্রথম আসরেই জিতেছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার, যা আইপিএলে এখনো কোনো বিদেশির একমাত্র। 

বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান খেলেছেন সবচেয়ে বেশি, ৯ আসর। আইপিএলে খেলে দল পেয়েছিলেন আব্দুর রাজ্জাক (২০০৮), মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল (২০০৯), তামিম ইকবাল (২০১২) আর লিটন দাস (২০২৩)। আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ ও আইএল টি-টোয়েন্টির জন্যও ছাড়পত্র চেয়েছেন মোস্তাফিজ বাকি ছয় জনের সময়ও ভালো যাচ্ছে। 

২০২৬ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। ঐ দলেই শরীফুল ইসলামও দুর্দান্ত বোলিং করেছেন। হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টিতে কেন্টের হয়ে ভালো করেছেন। তাসকিনের অভিজ্ঞতা আছে লঙ্কা প্রিমিয়ার লিগে। আগে দিল্লি আগ্রহ দেখালেও বিসিবি ছাড়পত্র দিতে রাজি হয়নি। এবার দল পেলে ছাড়পত্র মিলতে পারে। রিশাদ খেলেছেন বিগ ব্যাশ ও পিএসএলে। আর হৃদয় সম্প্রতি ২৪২ রানের ইনিংস খেলে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও আইপিএলের দুয়ারে মোস্তাফিজ, শূন্যস্থান পূরণের নিলামে সাত বাংলাদেশি

আপডেটের সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬