নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন আমার সময় আসবে ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামাল

  • আপডেটের সময় : ১২:০৬:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জিততে না পারলেও হতাশায় ভেঙে পড়তে রাজি নন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ভবিষ্যতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার নিজের হাতে উঠবে বলে বিশ্বাস তার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এটি একদিন আসবেই। ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথ তৈরি করছি, তার ওপর আমার বিশ্বাস আছে। কোনো তাড়াহুড়ো নয়, বরং উদ্দীপনা ও শান্ত মন নিয়ে বিশ্বাস করি, একদিন আমার সময় আসবে। 

সেই পোস্টে বিজয়ীদের অভিনন্দন জানালেও ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের নাম আলাদাভাবে উল্লেখ করেননি ইয়ামাল। এ নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন। এবারের প্রতিযোগিতায় তার পেছনে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামাল। ফলে শীর্ষ ব্যক্তিগত পুরস্কারটি হাতছাড়া হওয়ার পর ইয়ামালের প্রতিক্রিয়া নিয়ে কৌতূহল তৈরি হয় সমর্থকদের মধ্যে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইয়ামাল লেখেন, ‘এটি একদিন আসবেই। ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথ তৈরি করছি, তার ওপর আমার বিশ্বাস আছে। কোনো তাড়াহুড়ো নয়, বরং উদ্দীপনা ও শান্ত মন নিয়ে বিশ্বাস করি, একদিন আমার সময় আসবে। বিজয়ীদের অভিনন্দন। এখন আমার মনোযোগ আবার গুরুত্বপূর্ণ বিষয়ে- বার্সেলোনাকে আরও একবার জেতানো।’

নিজের বার্তায় ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন ইয়ামাল। তবে বিজয়ীদের অভিনন্দন জানানোর পরও কেইনের নাম উল্লেখ না করায় বিষয়টি আলোচনায় এসেছে। যদিও পোস্টে সরাসরি কাউকে আক্রমণ বা কটাক্ষ করেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অর জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে একেবারে শূন্য হাতে ফেরেননি ইয়ামাল। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন তিনি। অনুষ্ঠানে নিজের এই অর্জন নিয়েও বিনয়ী মনোভাব দেখিয়েছেন বার্সেলোনার এই তরুণ ফুটবলার।

এদিকে, ভাতিজার ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইয়ামালের চাচা আবদুল। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ভাতিজাই বিশ্বের সেরা ফুটবলার। ভবিষ্যতে ইয়ামাল একাধিকবার ব্যালন ডি’অর জিতবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, কেইনের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গুতিও। তার মতে, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান লন্ডনে আয়োজনের সঙ্গে কেইনের জয়ের সময় মিলে যাওয়াটা তাৎপর্যপূর্ণ। তবে নিজের এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেন কেইন। ওই মৌসুমে ৭৩ গোল করে দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ইংলিশ স্ট্রাইকার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

একদিন আমার সময় আসবে ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামাল

আপডেটের সময় : ১২:০৬:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬