নিউইয়র্ক ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘কী বলবো বুঝতে পারছি না’, ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত কেইন

  • আপডেটের সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এবারের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের হৃদয় ভেঙে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন এই ইংলিশ ফুটবলার।

২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন। এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার আবারও জিতলেন ব্যালন ডি’অর।

পুরস্কার নিতে মঞ্চে উঠে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কেইন। বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমি কল্পনা করতে পারি, সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল। যারা আমার পক্ষে ভোট দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘কী বলবো বুঝতে পারছি না’, ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত কেইন

আপডেটের সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬