নিউইয়র্ক ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তিনবার কোপা ট্রফি জিতে ইয়ামালের ইতিহাস

  • আপডেটের সময় : ১২:৩৫:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট ছিলেন লামিনে ইয়ামাল। তবে শেষ পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার উঠেছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের হাতে। তবে ব্যালন ডি’অরের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন এই স্প্যানিশ তারকা। 

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে এই পুরস্কার নিজের করে নেন ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ফুটবলারদের জন্য দেওয়া এই পুরস্কারের ইতিহাসে আগে কেউ দুবারের বেশি জিততে পারেননি। ইয়ামাল এবার সংখ্যাটিকে তিনে নিয়ে গেলেন। পুরস্কার নিতে মঞ্চে উঠে ইয়ামাল জানালেন, তার বদলে পাউ কুবারসির হাতেই ট্রফিটি দেখতে চেয়েছিলেন। শুধু তাই নয়, বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডারকে পুরস্কারটির যোগ্য দাবিদারও মনে করেন তিনি।

ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য সম্মানের। আমি চাইতাম, কুবারসি এখানে থাকুক। আমার মনে হয়, পুরস্কারটি তারই পাওয়া উচিত ছিল। সে এটির যোগ্য।’

কেন কুবারসিকে এগিয়ে রাখছেন, সেটিও ব্যাখ্যা করেন স্প্যানিশ তারকা বলেন, ‘অনেক দিন ধরেই সে অসাধারণ পর্যায়ে খেলছে। আমি চাইতাম, আজ রাতে এই পুরস্কারটি সে জিতুক।’

এরপর নিজের অর্জন নিয়ে ইয়ামাল বলেন, ‘এই পুরস্কার নিতে তৃতীয়বারের মতো এখানে এসেছি। আমি সত্যিই কৃতজ্ঞ। আমার ক্লাব, জাতীয় দল এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলীয় ও ব্যক্তিগত আরও শিরোপা জয়ের জন্য পরিশ্রম করে যাব।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টানা তিনবার কোপা ট্রফি জিতে ইয়ামালের ইতিহাস

আপডেটের সময় : ১২:৩৫:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬