নিউইয়র্ক ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টের আগের দিন চোট পেলেন মুশফিক

  • আপডেটের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে চোটের কবলে পড়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরে সকালে অনুশীলনে নামে টাইগাররা।

এ সময় হাতে আঘাত পান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চোট পাওয়ার পরেই অনুশীলন থেকে বের হয়ে যান তিনি।নেটে বল থ্রোয়ারের একটি বল মুশফিকের আঙুলে এসে লেগেছে বলে জানা গেছে। চোট পাওয়ার পর ফিজিও বায়েজেদুল ইসলামকে দেখিয়েছেন, পরে আর অনুশীলন না করে চলে যান ড্রেসিংরুমে। চোটের সবশেষ অবস্থা জানা যায়নি।

মুশফিকের এমন চোট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। টেস্ট দলে অপরিহার্য নাম অভিজ্ঞ এই ক্রিকেটার। একশর বেশি টেস্ট খেলা মুশফিক যদি মিরপুর টেস্টে খেলতে না পারেন সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রথম টেস্টের আগের দিন চোট পেলেন মুশফিক

আপডেটের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬