নিউইয়র্ক ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রোয়েশিয়ার নতুন কোচ হলেন স্লাভেন বিলিচ

  • আপডেটের সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির দায়িত্বে ছিলেন ৫৭ বছর বয়সী এই কোচ। 

চলতি বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া। এর পরপরই হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জ্লাতকো দালিচ। তার জায়গায় বিলিচকে এই দায়িত্ব দেওয়া হলো।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিলিচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্রোয়েশিয়া যাতে ফুটবলের অভিজাত দলগুলোর মধ্যেই টিকে থাকে, তা নিশ্চিত করতে দলে নতুন শক্তি, আকাঙ্ক্ষা ও দৃঢ়তা ফিরিয়ে আনার দায়িত্ব এখন আমার।’

বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল ক্রোয়েশিয়া। তবে রাউন্ড অব ৩২–এর ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ক্রোয়েশিয়ার নতুন কোচ হলেন স্লাভেন বিলিচ

আপডেটের সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬