নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরে: প্রসিকিউটর মিজানুল

  • আপডেটের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। যুক্তিতর্ক শেষ হলে সাধারণত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকে।

এই মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জেরা শেষ হওয়ার পর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। 

তিনি জানান, ১৫তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেবেন বলে তারা আশা করছেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিপক্ষ চাইলে নিজেদের সাক্ষী হাজির করতে পারবে। এখন পর্যন্ত আসামিপক্ষ দুজন সাক্ষীর নাম জমা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে মিজানুল ইসলাম বলেন, স্বাভাবিক গতিতে বিচারকাজ চললে অক্টোবরের মধ্যে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসিকিউটর আরও বলেন, ১০৪ জন ভুক্তভোগীকে ন্যায়বিচার পাইয়ে দিতে রাষ্ট্র সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করেছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জিয়াউলের আইনজীবীর দাবি

প্রসিকিউটর মিজানুল ইসলামের ব্রিফিংয়ের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামি জিয়াউল আহসানের আইনজীবী ও তার বোন নাজনীন নাহার। তিনি অভিযোগ করেন, প্রসিকিউশন গায়ের জোরে কথা বলছে। কারণ, তারা অভিযোগ প্রমাণের মতো কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেনি।

নাজনীন নাহারের দাবি, জিয়াউল আহসানকে মূলত টার্গেট করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারের পর জিয়াউল আহসানকে চাপ দেওয়া হয়েছিল যেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জবানবন্দি দেন। কিন্তু তিনি তা দেননি। বিষয়টি প্রসিকিউশন মেনে নিতে পারেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরে: প্রসিকিউটর মিজানুল

আপডেটের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬