নিউইয়র্ক ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

  • আপডেটের সময় : ০২:১৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিয়ে ফেরার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আটকে পড়া দলের সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই বন্যার কারণে এই ভোগান্তিতে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

আটকে পড়া খেলোয়াড় ও কোচকে বিকল্প ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে তাঁদের কবে দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

থাইল্যান্ডে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

আপডেটের সময় : ০২:১৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬