নিউইয়র্ক ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ

  • আপডেটের সময় : ০২:২২:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফা-আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। জাকার্তায় সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিঙ্গাপুর।

শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় তারা। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে সুযোগ তৈরি হলেও বক্সে থাকা কোনো বাংলাদেশি খেলোয়াড় বলের নাগাল পাননি। ১৫তম মিনিটে রাকিব হোসেন বল পায়ে সিঙ্গাপুরের বক্সে ঢুকলেও তাকে অনুসরণ করে সতীর্থ না থাকায় আক্রমণটি আর এগোয়নি।

ম্যাচের ষষ্ঠ মিনিটে সিঙ্গাপুরের জুলকিফলিকে পেছন থেকে জার্সি ধরে টানায় হলুদ কার্ড দেখেন শমিত সোম। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির শট দুর্দান্তভাবে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। সেই আক্রমণ থেকে টানা দুটি কর্নারও পায় সিঙ্গাপুর।

৩৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া শটও দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মেহেদী। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ডান দিক থেকে নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ ধরে রাখে সিঙ্গাপুর। ৪৭তম মিনিটে তাদের নেওয়া শট লাফিয়ে বারের ওপর দিয়ে পাঠান মেহেদী। ম্যাচে ফিরতে বাংলাদেশ একের পর এক পরিবর্তন আনে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনের বদলে মাঠে নামেন মিনহাজুল করিম। জাতীয় দলের হয়ে এটিই ছিল ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক।

৭১তম মিনিটে জোড়া পরিবর্তন করেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। শমিত সোমের বদলে সোহেল রানা এবং শুকি ইতোফুসার বদলে মাঠে নামেন ফাহামিদুল ইসলাম।

বদলি নেমে বাঁ প্রান্তে বেশ সক্রিয় ছিলেন ফাহামিদুল। তার গতিতে সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি হলেও গোলের মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ৭৯তম মিনিটে বাঁ উইং দিয়ে উঠে ফাহামিদুলের করা ক্রসে রাকিব হোসেনের হেড ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলরক্ষক।

শেষ দিকে সমতা ফেরাতে রক্ষণ ছেড়ে ওপরে উঠে খেলেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ছয় মিনিট খেলা হলেও সমতাসূচক গোল পায়নি জামাল ভূঁইয়ার দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ

আপডেটের সময় : ০২:২২:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬