নিউইয়র্ক ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

  • আপডেটের সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ৩৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে জয়ের বিকল্প ছিল না সান্তোসের সামনে। শেষ পর্যন্ত নেইমারের জাদুকরী পাস আর বদলি খেলোয়াড় রনির গোলে সেই কাজটিই করেছে ব্রাজিলের ক্লাবটি। রেমোকে ১-০ গোলে হারিয়ে কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস।

বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। 

তবে ম্যাচের ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের দিকে চলে আসে। এরপর বাকি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিক রেমোকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণভাগে পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। ৪৬ মিনিটে একসঙ্গে মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। এই পরিবর্তনের পরই ম্যাচের চিত্র বদলে যায়।

ম্যাচের ৭৪ মিনিটে নেইমারের তৈরি করা সুযোগ কাজে লাগান রনি। নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলই দুই দলের ভাগ্য নির্ধারণ করে।

পুরো ম্যাচে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল সান্তোসের। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ১৬টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে রেমোর ১২টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল।

প্রথম লেগে গোল না হওয়ায় দুই ম্যাচ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডু ব্রাজিলের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

আপডেটের সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬