নিউইয়র্ক ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি

  • আপডেটের সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন কাটার মাস্টারঅস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গত আসরের মতো এবারও হোবার্ট হ্যারিকেন্সে হয়ে খেলবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া আসর ‘ডি থ্রি’ নিলামে এই তথ্য নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল গণমাধ্যমকে জানান, রিশাদ হোসেনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। তাদের এনওসি দেওয়ার ব্যাপারেও ইতিবাচক তিনি।

বিগ ব্যাশ খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলেছিলেন তিনি। আর গত আসরে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে আলো ছড়ানো রিশাদ। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি

আপডেটের সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬