নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ খরচ বাতিল, কাল থেকে কার্যকর

  • আপডেটের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডিজিটাল মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বাংলা কিউআরে লেনদেনে বিক্রেতাকে এই মাশুল দিতে হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, বাংলা কিউআরকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের জন্য একটি টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

এদিকে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে বলে জানান আরিফ হোসেন খান। ওই দিন থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পার্সন-টু-পার্সন (পিটুপি) লেনদেন চালু হবে।

এর ফলে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর ব্যবহার করে আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ খরচ বাতিল, কাল থেকে কার্যকর

আপডেটের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬