নিউইয়র্ক ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ

  • আপডেটের সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরে ফিক্সিং কাণ্ডে নতুন করে আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুজন হলেন- মোঃ আব্দুল কাইয়ুম রাশেদ এবং মোঃ আমিন খান। 

আব্দুল কাইয়ুম রাশেদ দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন, আর আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহীর ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের টিম অফিসিয়াল (অপারেশন-ম্যানেজার) ছিলেন।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।’

আব্দুল কাইয়ুম রাশেদ আইসিসির দুর্নীতি বিরোধী ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন। যা অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা, তদন্তের কাজে অসহযোগিতা না করার কারণে।

এ ছাড়া আমিন খান ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। যার কারণ ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারণ দর্শানোর জন্য দুই অভিযুক্তকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের এই প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করবে না বিসিবি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ

আপডেটের সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬