নিউইয়র্ক ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

  • আপডেটের সময় : ০২:২৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের পুরস্কার জয়ের দৌড়ে ফেভারিট ধরা হচ্ছে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে। তবে ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের মতে এবারের ডি’অর কার লিওনেল মেসিই পাওয়া উচিত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। জয়ের দুই গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। প্রথমটি করেছেন নিজেই, পরেরটি তার পাস থেকে হেডে করেছেন ক্যাসেমিরো।

অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘আজ রাতে ওর (মেসি) পারফরম্যান্স বা বিশ্বকাপে যেভাবে ও খেলেছে, তা দেখার পর এটুকু বলা যায়—পুনরায় ব্যালন ডি’অরের আলোচনায় থাকাটা কোনো ভাগ্যের বিষয় নয়। ও টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং বিগত বছরটিও ওর দুর্দান্ত কেটেছে।’ 

তিনি আরও বলেন, ‘৩৯ বছর বয়সে একটি বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি’অরের জন্য তার নাম বিবেচনা করাটা একেবারে যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তারই পাওয়া উচিত। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে বা জুড বেলিংহামের মতো দুর্দান্ত খেলোয়াড়রা তালিকায় থাকলেও লিওকে নিয়ে কথা বললে আমি সবসময়ই তার সবচেয়ে বড় সমর্থক।’

মায়ামির হয়ে মেসির প্রভাবও গত এক বছরে ছিল উল্লেখযোগ্য। গত মৌসুমে ক্লাবটিকে প্রথম এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন। বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, করেছেন ৮ গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

আপডেটের সময় : ০২:২৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬