নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ করেই কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে কাতারে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ) এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী বুধবার (১৯ নভেম্বর) দোহায় ৪৮ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ খেলার কথা ছিল। এছাড়া গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে নাম প্রত্যাহারের ঘোষণা দিল ইউএসএসএফ।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতার বিষয়টি বিবেচনায় নিয়েই ইউএস সকার এই সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরুর পর থেকে কাতারসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেও কাতারে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। চলতি বছরের শুরুতে সেখানে ডায়মন্ড লিগ অ্যাথলেটিকস, মোটোজিপি এবং ২০২৭ ফিবা পুরুষ বাস্কেটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এমনকি চলতি মাসের শেষ দিকে দোহায় ফর্মুলা ওয়ান রেস এবং আগামী মাসে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজনেরও প্রস্তুতি রয়েছে।

ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি। সংস্থাটির মতে, টুর্নামেন্টের আশপাশের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে—এমন নতুন কোনো ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের পরিবর্তে কে খেলবে?

যুক্তরাষ্ট্রের পরিবর্তে কোন দেশকে টুর্নামেন্টে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে ফিফা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের পেছনে দ্বিতীয় স্থানে থাকা ডমিনিকান রিপাবলিক এই টুর্নামেন্টে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের কম সময় আগে দল প্রত্যাহার করায় ফিফার নিয়ম অনুযায়ী ইউএসএসএফকে অন্তত ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হতে পারে, যা মার্কিন ডলারে প্রায় ২৪ হাজার।

দল ও টুর্নামেন্টের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের কোচ অ্যালেক্স আলদাজের ২১ সদস্যের ঘোষিত স্কোয়াডে যুক্তরাষ্ট্র ছাড়াও ইংল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ছিলেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের ফরোয়ার্ড ও বাছাইপর্বে আট গোল করা মালিক জাকুপোভিচ ছিলেন দলের প্রধান ভরসা। বুধবার খেলোয়াড়দের এই সিদ্ধান্তের কথা জানানোর মাত্র কয়েক ঘণ্টা পরই টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক স্কোয়াড তালিকা প্রকাশ করেছিল ফিফা।

উল্লেখ্য, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার। এবারের আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতায় চীন, জাপান, সৌদি আরব, মিসর, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেনসহ বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলো অংশ নিচ্ছে।

ফিফা তাদের বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে যে, সব অংশগ্রহণকারী ও সমর্থকের নিরাপত্তা এবং সুরক্ষাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে কাতারে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে ফিফা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হঠাৎ করেই কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬