নিউইয়র্ক ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ

  • আপডেটের সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। যা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচই হবে কাঠমান্ডুতে।

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতিও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে। 

এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত ভাণ্ডারি মঙ্গলবার বিসিবি পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রস্তাবিত সফরসহ দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিসিবি জানিয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির পাশে থাকার প্রতীক হিসেবে এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করবে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে এই সিরিজ দিয়ে। এ দিকে নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছে বিসিবি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ

আপডেটের সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬