নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বার্সেলোনার 

  • আপডেটের সময় : ০১:২৬:১০ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে কাঁদিয়ে ছাড়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের তেঁতো স্বাদ পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 

বছরের প্রথম এক ক্লাসিকোতে মাঠে নামার আগে ইতিহাস হাতছানি দিচ্ছিলো বার্সেলোনাকে। লা লিগার শুরুর দিকেই একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার সুযোগ ছিল কাতালানদের সামনে। রিয়ালকে হারাতে পারলেই টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়তো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

রিয়াল মাদ্রিদ ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা এবার তাদের স্পর্শ করলেও শেষ পর্যন্ত রিয়ালকে টপকে যেতে পারলো না বার্সেলোনা। 

রোববার (২৫ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে রিয়ালকে চাপে ফেলার চেষ্টা করে বার্সেলোনা। তবে স্বাগতিকদের সেই আধিপত্য খুব একটা কাজে আসেনি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রিয়াল। ৪১তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সেই প্রচেষ্টার ফলও আসে। ৬১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে সমতায় ফেরে কাতালানরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই চেষ্টা চালায়। কিন্তু বার্সার আক্রমণ আর রিয়ালের রক্ষণ দুইয়ের লড়াইয়ে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে।

ম্যাচের ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড। শেষ দিকে আর সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এতে ঘরের মাঠে হারের লজ্জা পেতে হয় কাতালানদের। এল ক্লাসিকোয় হারলেও স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৯ জয় ও ২৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে দলটি। সমান ম্যাচে ৮ জয় ও ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই দলের মাঝে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বার্সেলোনার 

আপডেটের সময় : ০১:২৬:১০ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬