নিউইয়র্ক ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটিতে তানজিদ তামিম, দেড় কোটিতে বিক্রি হলেন মেহেদী

  • আপডেটের সময় : ০১:২৮:১২ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। সোমবার (২৬ অক্টোবর) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। 

সাধারণত নিলাম মানেই অর্থের ঝনঝনানি। বিপুল অর্থ খরচ করে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। তাকে দলে ভিড়িয়েছে এইস ব্লুস্টার। এছাড়া ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। যদিও শেষ পর্যন্ত ৭৫ লাখে বাঁহাতি এই ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।

নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। ১ কোটি ৬০ লাখে তাকে নিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় তানজিদ হাসান তামিম। ২ কোটিতে তাকে দলে নিয়েছে ফরচুন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২ কোটিতে তানজিদ তামিম, দেড় কোটিতে বিক্রি হলেন মেহেদী

আপডেটের সময় : ০১:২৮:১২ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬