নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি, ২ কোটি ৩০ লাখে বিক্রি হলেন শরীফুল 

  • আপডেটের সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। 

সাধারণত নিলাম মানেই অর্থের ঝনঝনানি। বিপুল অর্থ খরচ করে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

নিলামের রীতিমতো কাড়াকাড়িই শুরু হয়েছে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ত্রিশ লাখ পয়েন্ট শরীফুলকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। আর তানজিদকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ।

এছাড়া নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। তাকে দলে ভিড়িয়েছে এইস ব্লুস্টার। অন্যদিকে, ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। যদিও শেষ পর্যন্ত ৭৫ লাখে বাঁহাতি এই ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।

মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ লাখ ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিলামে ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি, ২ কোটি ৩০ লাখে বিক্রি হলেন শরীফুল 

আপডেটের সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬