নিউইয়র্ক ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

  • আপডেটের সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচের চার মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরেই ফাহিম দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ফিজি খেলায় ফেরে। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ আরেকটি গোল করলে বাংলাদেশের ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।

ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে ৩২টি গ্রুপে ১৮৯টি দল অংশ নিচ্ছে। ৩২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ ওয়েলসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। এরপর পর্তুগাল ও বুরুন্ডির বিপক্ষে হেরে যায় এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

আপডেটের সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬