নিউইয়র্ক ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

  • আপডেটের সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী, যারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।

আহত শিক্ষার্থীরা হলেন— ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে বার্ষিক ভ্রমণে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। মঙ্গলবার ভোরে বহরের একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে ২০ জন আহত হন এবং ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

আপডেটের সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬