নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের মৃত্যু, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক। পরে একটি বিলের পাশ থেকে তার দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার বিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার মো. রফিকুল ইসলাম রক্করের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের আবাদ করা আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে ধানক্ষেতের পাশে পাহারা দিচ্ছিলেন নেজাম। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায়।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কিছুদিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে বিলে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। ধারালো অস্ত্র দিয়ে দুই হাত কেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের মৃত্যু, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬