নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

  • আপডেটের সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজন ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই মামলায় গেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালাচ্ছিল। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে সাহিতপুর বাজারে অবস্থানকালে তারা গোপন সংবাদ পান গন্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে থানার ওসির নির্দেশে পুলিশ ভোর সোয়া ৪টার দিকে সেখানে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে থানায় এই সংক্রান্ত দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তাররা হলেন, ইউপি সদস্য ও গন্ডা চর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ওরফে খোকন মেম্বার (৬০), একই গ্রামের খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও একই গ্রামের ইউপি সদস্য আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, দোকানঘরের ভেতরে টেবিলের ওপর থেকে ১০৪টি তাস ও ১০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জুয়া খেলা হচ্ছে। তাৎক্ষণিক পুলিশ পাঠাই। জুয়ার আসর থেকে সরঞ্জামসহ তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

একই ইউনিয়নের দুই ইউপি সদস্যদের আটকের বিষয়টি স্বীকার করে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ বলেন, মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যারাই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক- এটাই আমরা চাই।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

আপডেটের সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬