নিউইয়র্ক ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় আল নাসরের দল থেকে বাদ রোনালদো

  • আপডেটের সময় : ০১:১৪:১৫ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান গেছে আল নাসর। সোমবার (২ নভেম্বর) তাশখন্দে স্বাগতিক দেশটির ক্লাব পাকতাকোরের বিপক্ষে খেলতে নামবে সৌদি ক্লাবটি। তবে দলের সঙ্গে উজবেকিস্তানে যাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। 

রোনালদো ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা শঙ্কার কারণেই রোনালদোকে তাশখন্দে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

রোনালদোর পরিবর্তে তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে অন্তর্ভুক্ত করেছে আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে এই সিদ্ধান্ত উজবেকিস্তানের ভক্তদের হতাশ করেছে। রোনালদোকে সামনে থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ভারতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিরাপত্তা শঙ্কায় আল নাসরের দল থেকে বাদ রোনালদো

আপডেটের সময় : ০১:১৪:১৫ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬