নিউইয়র্ক ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল

  • আপডেটের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। সেখানে দীর্ঘদিন জয়হীন ছিল আর্সেনাল। অবশেষে ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করেছে গানাররা। কাই হাভার্টজের গোলে লিভারপুলকে হারিয়ে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। 

সোমবার (২ নভেম্বর) ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তার নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।

ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুর। বিরতির ঠিক আগে বেশ কিছু আক্রমণ করে তারা। ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া বাকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর একটু পরই সুবর্ণ সুযোগ পেয়েও বল মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

তবে বিরতির পর দারুণ ডিফেন্ডিংয়ে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে গানাররা। অ্যানফিল্ডের প্রবল চাপ সামলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরতেতার শিষ্যরা।

এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ব্রাইটনের কাছে সিটির ঘরের মাঠে হারের সুযোগটা ষোলো আনা কাজে লাগালো গানাররা। অন্যদিকে, মৌসুমে দ্বিতীয় হারের মুখ দেখা লিভারপুল আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ভারতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল

আপডেটের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬