নিউইয়র্ক ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাকারের কবলে বিসিবির ইনস্টাগ্রাম, ক্রিকেটার-কর্মকর্তাদের পাঠানো হচ্ছে সন্দেহজনক লিংক

  • আপডেটের সময় : ০১:১৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। শুধু একবার নয়, দফায় দফায় অ্যাকাউন্টটিতে অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এ ঘটনায় সতর্ক অবস্থানে বিসিবি। অ্যাকাউন্টটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখান থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ডের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালানোর পাশাপাশি সেটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার লক্ষ্যবস্তু হচ্ছেন ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বিসিবি জানিয়েছে, পাঠানো বার্তাগুলোর সঙ্গে অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংক যুক্ত করা হচ্ছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফিশিং লিংক। এসব লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। ফলে বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড।

এমন পরিস্থিতিতে ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিসিবি। বিশেষ করে বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লিংক, বার্তা কিংবা আমন্ত্রণ পেলে তা যাচাই না করে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি থেকে পাওয়া কোনো লিংকে ক্লিক, ওপেন কিংবা যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে সংস্থাটি।

বিসিবির সতর্কবার্তায় বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনো লিংকে ক্লিক, ওপেন বা যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বার্তাগুলো উপেক্ষা করুন এবং এ ধরনের লিংকের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন ক্রেডেনশিয়াল শেয়ার করবেন না।’

একই সঙ্গে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে বিসিবি। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে বোর্ডের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এখন পর্যন্ত হ্যাকাররা অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, কিংবা কতজনের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ভারতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হ্যাকারের কবলে বিসিবির ইনস্টাগ্রাম, ক্রিকেটার-কর্মকর্তাদের পাঠানো হচ্ছে সন্দেহজনক লিংক

আপডেটের সময় : ০১:১৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬