নিউইয়র্ক ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জাপান সফরের তৃতীয় দিন, বৈঠক করবেন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে

  • আপডেটের সময় : ১১:৪১:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৮ অক্টোবর) দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ ছাড়া জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, বুধবার বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এর অংশ হিসেবে দেশটির খ্যাতনামা পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

সেখানে ইউনিক্লোর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

দিনের কর্মসূচিতে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জাপান সফরের তৃতীয় দিনের এসব কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ব্রাজিলের পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে পৌঁছালেন ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রধানমন্ত্রীর জাপান সফরের তৃতীয় দিন, বৈঠক করবেন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে

আপডেটের সময় : ১১:৪১:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬